নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়া ৫০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শনিবার নরসিংদী জেলার গেরিলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক ইত্তেফাকের নরসিংদী জেলা প্রতিনিধি ও নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক নিবারণ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য গেরিলা মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা।
মানিক মিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক সমকালের নরসিংদী প্রতিনিধি মো. নূরুল ইসলাম, দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি মুক্তিযোদ্ধা বাদল কুমার সাহা, একুশে টিভি জেলা প্রতিনিধি মাখন দাস, বাংলাভিশনের জেলা প্রতিনিধি মাজহারুল পারভেজ মন্টি, সমাজসেবক আফসার উদ্দিন আহম্মেদ, মুক্তিযোদ্ধা পরিমল বর্মণ, ডেইলি বাংলাদেশ নিউজের জেলা প্রতিনিধি মো. শাহাদাৎ হোসেন রাজু প্রমুখ।
আরও পড়ুন: প্রায় যানশূন্য পাটুরিয়া ঘাট, অপেক্ষায় দাঁড়িয়ে ফেরি
গণমুখী সাংবাদিকতার পথিকৃৎ তফাজ্জল হোসেন মানিক মিয়ার সাহসী সাংবাদিকতার জীবনী তুলে ধরে বক্তারা বলেন, তিনি আমাদের মধ্যে আজও সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন।
আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/অনি
