টিকাপ্রাপ্তরা কোয়ারেন্টাইন ছাড়াই সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবে

আপডেট : ২৪ মার্চ ২০২২, ১১:৩৮

করোনাভাইরাসের সংক্রমণ রোধে যারা টিকা গ্রহণ করেছেন তাদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এলো সিঙ্গাপুর সরকার। আগামী ১ এপ্রিল থেকে টিকাপ্রাপ্ত কেও দেশটিতে প্রবেশ কোনো কোয়ারেন্টাইনের প্রয়োজন পড়বে না। নতুন এই নিয়মে টিকাপ্রাপ্তসহ ১২ বছর বয়স পর্যন্ত শিশুরাও আছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য স্ট্রেইটস টাইমস।

প্রতিবেদনে বলা হয়, কোয়ারেন্টাইনের প্রইয়োজন না হলেও যেখান থেকে তারা রওনা হচ্ছেন সেখানকার একটি করোনা টেস্ট রিপোর্ট দেখাতে হবে।

সবচেয়ে বড় কথা হচ্ছে সীমান্ত খুলছে সিঙ্গাপুর। নতুন নিয়মে নির্দিষ্ট কোনো ফ্লাইটে করে সেখানে যেতে হবে না। এমনকি সেখানে প্রবেশের ২৪ ঘণ্টা সময়ের মধ্যে দেখাতে হবে না কোনো করোনা টেস্ট।

আগের নিয়মে, দৈনিক নির্দিষ্ট সংখ্যক মানুষ সিঙ্গাপুরে প্রবেশ করতে হতো। সেই নিয়ম এখন আর নেই। সেইসঙ্গে যাদের টিকার সনদ আছে, তাদের অনুমতির প্রয়োজন নেই।

দ্য স্ট্রেইটস টাইমস জানায়, সিঙ্গাপুরে জারি করা নপ্তুন নিয়মে সবাই করোনা পূর্ববর্তী অবস্থাই অনুভব করবে।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কেউ এখানে এলে তাকে করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে। তা অবশ্যই ফ্লাইটে উঠার আগের ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে হতে হবে।

ইত্তেফাক/টিআর