কুবিতে পথনাটক 'পাগল পাগল বদ্ধ পাগল' প্রদর্শিত

আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৭:০৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থিয়েটারের উদ্যোগে 'পাগল পাগল বদ্ধ পাগল' পথনাটক প্রদর্শিত হয়েছে।

বুধবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে তামিম আল হাসানের রচনা ও নাজমুল ফাহাদের নির্দেশনায় নাটকটি প্রদর্শিত হয়।

নাটকে বর্তমান সমাজের অপরাধমূলক কর্মকান্ডের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়। সমাজে কোনো অপরাধ সংঘটিত হলে এর পেছনে কে দায়ী এবং কী কারণে অপরাধ আরও বৃদ্ধি পাচ্ছে সেগুলো চরিত্রায়নের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নাটকটিতে। এতে অভিনয় করেন ইশতিয়াক আহমেদ, মোহন চক্রবর্তী, গুলশান পারভিন সুইটি প্রমুখ।

এ নাটক চিত্রায়নের বিষয়ে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বলেন, সাম্প্রতিক সময়ে সমাজে যে অসঙ্গতি দেখা যায় সেই অসঙ্গতিকে ফুটিয়ে তোলার জন্য আমাদের এই পথনাটকের আয়োজন। সমাজের বেশিরভাগ অপরাধই সংঘটিত হয় ক্ষমতাধর কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের প্ররোচনায়৷ তারা কিভাবে আইন নিয়ন্ত্রণ করে সেই বিষয়গুলো নাটকের মাধ্যমে তুলে ধরে সমাজকে বার্তা দেওয়াই আমাদের উদ্দেশ্য।

উল্লেখ্য, থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় বছরজুড়েই বিভিন্ন পথনাটক, মঞ্চ নাটক ও নাটক প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

ইত্তেফাক/এসটিএম