চাঁদপুরের হাজীগঞ্জে ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়া এক কিশোরীর (১৪) গর্ভপাত ঘটানোর অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে চাঁদপুরের পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মিলন মাহমুদ।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সিরাজুল ইসলাম (৬০), তার মেয়ে বকুল, পুত্রবধূ সীমা ও ইসলামিয়া হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিকের আয়া নাজমা বেগম।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, দরিদ্র বাবা ও মায়ের অনুপস্থিতিতে দীর্ঘদিন ধরে সিরাজুল ইসলাম ওই কিশোরীকে ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।বুধবার দুপুরে ইলামিয়া হাসপাতালের আয়া নাজমা বেগমকে বাসায় ডেকে এনে গর্ভপাত ঘটানো হয়। এ কাজে সহযোগিতা করে সিরাজুল ইসলামের মেয়ে ও পুত্রবধূ। বিষয়টি জানতে পেরে কিশোরীটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাজীগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর চারজন গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, ঘটনার দায় স্বীকার করায় দুপুরে অভিযুক্তদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার শিকার কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডিএনএ পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
