জেনেভায় আইনমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা

আপডেট : ২৪ মার্চ ২০২২, ২৩:৫৭

আন্তর্জাতিক শ্রম সংস্থার বিশেষ অধিবেশন ও শুনানিতে অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভা সফরে গেছেন আইনমন্ত্রী আনিসুল হক ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। গত শুক্রবার (১৮ মার্চ) জেনেভা বিমানবন্দরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের উপস্থিতিতে তাদের ফুলেল অভ্যর্থনা জানান সুইজারল্যান্ড আওয়ামী লীগের সদ্য নির্বাচিত সভাপতি নজরুল ইসলাম জমাদার ও পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক শ্যামল খান। এ সময় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগ ও অন্যান্য কম্যুনিটির নেতৃবৃন্দ।

গত মঙ্গলবার (২২ মার্চ) জেনেভাস্থ দূতাবাস ভবনে সুইজারল্যান্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন আইন মন্ত্রী আনিসুল হক। রাষ্ট্রদূত মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এর উপস্থিতিতে ও সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান এর সঞ্চালনায় এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন সুইজারল্যান্ড আওয়ামী লীগ এর সভাপতি নজরুল ইসলাম জমাদার, সুইজারল্যান্ড আওয়ামী লীগ এর সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুইজ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান খান মুরাদ, নির্বাচন কমিশনার মোহাম্মদ মোজাম্মেল জুয়েল, সাবেক সহ-সভাপতি মশিউর রহমান সুমন, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি খলিলুর রহমান, আওয়ামী নেতা  হাসান ইমাম খান, আইয়ান জুনায়েদ, আবু নাইম, স্বপন হাওলাদার সহ অন্যান্য কম্যুনিটির নেতৃবৃন্দ।

সভায় আইন মন্ত্রী আনিসুল হক আন্তর্জাতিক শ্রম সংস্থার বিশেষ শুনানিতে তার নিজের উপস্থিতির প্রেক্ষিত সহ চলমান বাংলাদেশের উন্নয়ন ও বহির্বিশ্বে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অপপ্রচার তুলে ধরেন। শ্যামল খানের প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে ও বিশেষ করে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক র‍্যাব এর কতিপয় ব্যক্তিবর্গের প্রতি নিষেধাজ্ঞার প্রেক্ষিত তুলে ধরেন এবং দিক নির্দেশনা দেন। তিনি দেশ ও জাতির স্বার্থে প্রবাসীদের সম্মিলিতভাবে দেশের বিরুদ্ধে যাবতীয় চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দেয়ার আহবান জানান।

ইত্তেফাক/জেডএইচডি