ভারত-বাংলাদেশে সংস্কৃতি এক ও অভিন্ন: সংস্কৃতিপ্রতিমন্ত্রী

আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৯:০২

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ভারত-বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুপ্রতীম রাষ্ট্র। আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী। কোটি কোটি বাংলা ভাষাভাষি মানুষ ভারতে বসবাস করে। ২৬ কোটি বাংলা ভাষাভাষির মধ্যে ভারতে আছে ১০ কোটি এবং আমাদের দেশে ১৬ কোটি মানুষ রয়েছে। কাজেই আমাদের এক এবং অভিন্ন সংস্কৃতির আদান প্রদান চলছে। 

শুক্রবার (২৫ মার্চ) দুপুরে আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে যাওয়ার সময় সীমান্তের শূন্য রেখায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীতে আগরতলায় ৪০ তম বই মেলা অনুষ্ঠিত হবে। এই মেলায় আমরা সবসময়ই অংশগ্রহণ করি। মূলত ভারত সরকারের আমন্ত্রণে বই মেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করতে রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছি। এ ছাড়াও সফরকালে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সাথে মিলিত হবো। আমাদের দ্বিপাক্ষিক বিষয় এবং সাংস্কৃতিক বিনিময় হবে এসবের জন্য যাচ্ছি। 

ইত্তেফাক/এমএএম