সাভারে ২ নারীর লাশ উদ্ধার

আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৯:৫৯

সাভারে শারমিন বেগম নামের (১৮) এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে পৌর এলাকার ছায়াবীথির আমতলা এলাকার জনৈক আব্দুর রহিমের বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত ওই গৃহবধূ মাদারীপুর জেলার কালকিনি থানার সিলারচর গ্রামের সোহাগ মিয়ার স্ত্রী। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নিজ ভাড়া ঘরে ওই গৃহবধূর মরদেহ ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বামী অটোরিকশা চালক সোহাগ মিয়া। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। কিভাবে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করছে পুলিশ। অপরদিকে সাভারের কলমা এলাকা থেকে আরেক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই সৈকত বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিহতদের মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। 

ইত্তেফাক/এমএএম