পুতিনের নতুন আইন

আপডেট : ২৬ মার্চ ২০২২, ১০:৪৪

ইউক্রেনে আগ্রাসনের পর থেকে নিজ দেশেও বেশ বেকায়দায় আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সংকট সামাল দিতে সময়ে সময়ে বেশ কঠোরও হতে হচ্ছে তাকে। বিশেষ করে নিজ দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে অতিদ্রুত বাক্সবন্দি করতে উঠেপড়ে লেগেছেন তিনি।

প্রথম দিকে, রুশ সেনাবাহিনী সংক্রান্ত খবর প্রচারে কড়াকড়ি ও শাস্তির বিধান যোগ করলেও শুক্রবার (২৫ মার্চ) সই করলেন নতুন আরেক আইনে। যাতে বলা হয়েছে, বিদেশে থাকা কোনও রুশ কর্মকর্তার বিরুদ্ধে ‘ভুয়া খবর’ ছাপলেই ১৫ বছরের কারাদণ্ড শাস্তি হবে।

রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। ইন্টারফ্যাক্স জানিয়েছে, মূলত রাশিয়ার দূতাবাস ও বিদেশে রুশ প্রতিষ্ঠানগুলো নিয়ে গুজব কিংবা ভুল তথ্যের প্রচার ঠেকাতে এমন একটি আইন জরুরি ছিল বলে মনে করেন রাশিয়ার আইনপ্রণেতারা। যার ধারাবাহিকতাতেই দেশটির গণমাধ্যমের ওপর এমন খড়গহস্ত হলেন পুতিন।

ইত্তেফাক/টিআর