কিয়েভে হামলার প্রস্তুতি নেই রুশ বাহিনীর: মার্কিন কর্মকর্তা

আপডেট : ২৬ মার্চ ২০২২, ১১:৫১

ইউক্রেনে রুশ আগ্রাসনের এক মাস পার হলেও এখনো রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নিতে পারেনি রুশ বাহিনী। শহরটি দখলে কোনো পরিকল্পনা তারা করেনি বলা জানিয়েছে এক মার্কিন কর্মকর্তা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ওই কর্মকর্তা বর্তমানে পোল্যান্ডের রাজধানী ওয়ারসো-তে অবস্থান করছেন। বিবিসিসহ বেশ কিছু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। তবে নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছেন। ইউক্রেনে চলমান আগ্রাসনের বেশকিছু তথ্য দিয়েছেন তিনি।

ওই কর্মকর্তা বলেন, রুশ বাহিনী এখন পর্যন্ত এক হাজার ২৫০ টি রকেট লঞ্চার হামলা করেছে ইউক্রেনে। রুশ বিমানগুলো বেশ স্বাচ্ছন্দে ইউক্রেনে আকাশে ঘুরে বেড়াচ্ছে। দিনে অন্তত ৩০০টি অনুপ্রবেশের ঘটনা ঘটনা ঘটছে।

তিনি বলেন, কিয়েভে কোনো হামলা না হলেও শহরের কাছেই অবস্থিত মাকারিভ গ্রামে সংঘাত চলছে। তাছাড়া, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের তেমন কোনো উন্নতি করতে পারেনি রুশ বাহিনী।

ইত্তেফাক/টিআর