ইথিওপিয়ায় চীনা নাগরিকের ৯ বছরের জেল 

আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৯:১৩

গত বছর লি নায়ং নামে এক চীনা নাগরিককে ইথিওপিয়ার বোলে আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। এর পর ওই ব্যক্তিকে আদ্দিস আবাবার আদালতে আত্মপক্ষ সমর্থনের আইনি সুযোগ দেওয়া হয়। কিন্তু তিনি তা করতে ব্যর্থ হন। সুদান পোস্টের খবরে এই তথ্য জানানো হয়েছে। 

ইথিওপিয়ার মন্ত্রণালয় জানিয়েছে, এক বিদেশি টেলিকম জালিয়াতির জন্য ইথিওপিয়াতে একটি টেলিকম ডিভাইস পাচার করেছিল। এনিয়ে তাকে ৯ বছরের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। 

সুদান পোস্ট আরও জানায়, ওই চীনা নাগরিক উদ্ভাবন ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই ইথিওপিয়ার বোলে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করে।

ইত্তেফাক/এসআর