টানা ৪ দিন দেশে করোনায় মৃত্যুশূন্য, ২ বছরের মধ্যে সর্বনিম্ন শনাক্ত

আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৮:২৭

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এ নিয়ে টানা চারদিন মৃত্যুশূন্য রইলো দেশ।

রবিবার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯৭১ জনের নমুনা পরীক্ষায় ৪৩ শরীরে করোনা শনাক্ত হয়েছে। ২০২০ সালের ৬ এপ্রিল ৪১ জন শনাক্ত হয়েছিল। তারপর কখনো দৈনিক করোনা শনাক্তের সংখ্যা এর নিচে নামেনি।

এদিন শনাক্তের হার ০ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ২৮২ জনে। দেশে আক্রান্ত হয়ে মোট ২৯ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৭৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৭ হাজার ৮০৪ জন।

ইত্তেফাক/ইউবি