দুইদিনেই ৩০০ কোটি ছাড়ালো ‘আরআরআর’ সিনেমার আয়

আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৮:৩১

এসএস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ছিল ‘আরআরআর’। যা করোনার কারণে বারবার মুক্তির তারিখ পেছালেও সিনেমাটি ২৫ মার্চ মুক্তি পায়। মুক্তির দুদিন পার করে আর আয় দাঁড়িয়েছে ৩০০-৩২০ কোটি রুপি! যা ক্রমেই ভারতীয় সিনেমায় এক ইতিহাস তৈরি করে চলেছে।

ছবিটি হিন্দি, তামিল, তেলেগুসহ কয়েকটি ভাষায় মুক্তি পেয়েছে। দক্ষিণী দুই সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআরকে একসঙ্গে দেখার সুযোগ পেলেন ভক্তরা এ ছবি দিয়ে। আরও আছেন বলিউডের আলিয়া ভাট ও অজয় দেবগণ।

সিনেমাটি মুক্তির প্রথম দিনে আয় করেছে ২২৩ কোটি। এটি ভারতসহ সারা বিশ্বের ৮ হাজার হলের আয়ের পরিসংখ্যান৷ যা দ্বিতীয় দিনে এসে ৩০০ কোটি ছাড়িয়েছে।

রাম চরণ ও জুনিয়র এনটিআর। ছবি: সংগৃহীত

এরইমধ্যে আয়ের দিক থেকে বিশাল এক রেকর্ডও গড়ে ফেলেছে ‘আরআরআর’। ভারতীয় সিনেমার ইতিহাসে একদিনে সর্বোচ্চ আয়ের তালিকায় শীর্ষে এখন ‘আরআরআর’।

আশা করা হচ্ছে চলতি সপ্তাহেই ছবিটি তার বাজেটের ৬০০ কোটি রুপি ঘরে তুলে মুনাফার মুখ দেখবে৷ যদিও ভারতের বেশ কিছু গণমাধ্যম বলছে মুক্তির আগেই নানা সত্ত্ব বিক্রি করে 'ট্রিপল আর' ছবিটি প্রায় ৮০০ কোটি রুপি আয় করেছে।

ইত্তেফাক/বিএএফ