একসঙ্গে জন্ম নেওয়া ৪ শিশুর বেঁচে রইলো একজন

আপডেট : ২৭ মার্চ ২০২২, ২০:৪৮

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের আরেকটি মারা গেছে। রবিবার (২৭ মার্চ) সকালে হাসপাতালের শিশু ওয়ার্ডে তার মৃত্যু হয়।

এ নিয়ে তিন নবজাতকের মৃত্যু হলো। বেঁচে থাকা একমাত্র নবজাতককে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিশুদের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক মনিকা মজুমদার বলেন, রবিবার সকাল সাড়ে আটটার দিকে এক নবজাতক মারা গেছে। তার ওজন ছিল মাত্র ৭০০ গ্রাম। তবে অন্য শিশুটি ভালো আছে। তার চিকিৎসা চলছে।

কুড়িগ্রামের আদুরী বেগম আশা মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রংপুর মেডিক্যালে চার সন্তানের জন্ম দেন। জন্মের ১৬ ঘণ্টা পর বুধবার দুপুরে প্রথমে ছেলে শিশুটির মৃত্যু হয়। এর পর বৃহস্পতিবার রাত ৮টার দিকে  আরও একজন মারা যায়। 

 

ইত্তেফাক/ইউবি