পুরুষ অভিভাবক ছাড়াই ওমরাহ করতে পারবেন সৌদি নারীরা

আপডেট : ২৭ মার্চ ২০২২, ১০:৩৫ পিএম

নারীদের ওমরাহ পালনে দীর্ঘদিনের পুরনো রীতি বাতিল করেছে সৌদি আরব। কোনও পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই ওমরাহ পালন করতে পারবেন ১৮ থেকে ৬৫ বছর বয়সী নারীরা। তবে মানতে হবে একটি শর্ত। সেটি হলো একটি দলের অংশ হিসাবে ওমরাহ পালনে যেতে হবে নারীদের।