রাজধানীতে স্বস্তির বৃষ্টি 

আপডেট : ২৮ মার্চ ২০২২, ০৮:১৩

টানা তীব্র গরমের পর বৃষ্টিতে রাজধানী জুড়ে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। ভ্যাপসা গরমে নগরবাসী ছিলেন অতিষ্ঠ। এ অবস্থায় এক পসলা বৃষ্টিতে স্বস্তিতে নগরবাসী।

রবিবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে হঠাৎ করেই দমকা হাওয়া বইতে শুরু করে রাজধানীতে। ক্রমে বেড়ে চলে হাওয়ার গতি।

তবে কয়েকটি এলাকায় একেবারেই ঝড়বৃষ্টির ছিঁটেফোঁটা ছিল না। আকাশ মেঘলা থাকায় আবহাওয়া গুমোট হয়ে আছে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় সিলেটে ১১ মিলিমিটার, শ্রীমঙ্গলে ৩, সীতাকুণ্ডে ৬, কুমিল্লা ও কুতুবদিয়ায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া বরিশালে সামান্য বৃষ্টি হয়েছে।
কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হয়েছে।

এ বছর বৈশাখের শুরুটা বৃষ্টিহীন যাচ্ছিল। গত মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে কয়েক দফা তাপপ্রবাহ বইছে। প্রচণ্ড গরমে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। এ অবস্থায় এক পশলা বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। বৃষ্টির পর রাজধানীর আবহাওয়া শীতল হয়েছে। বিভিন্ন বাসার মানুষকে ভিজতে দেখা গেছে।

ইত্তেফাক/কেকে