অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দেবেন জেলেনস্কি

আপডেট : ৩০ মার্চ ২০২২, ১১:২১

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দেবেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় তার এই ভাষণ দেওয়ার কথা রয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

অস্ট্রেলিয়ার কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী স্টুয়ার্ট রবার্ট দেশটির পার্লামেন্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের প্রচেষ্টার অংশ হিসেবে এ ভাষণ দেবেন তিনি।

স্টুয়ার্ট রবার্ট জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ৫টায় অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এই ভিডিও ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

ইউক্রেনে রুশ হামলা শুরুর পর ইতোমধ্যেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইসরায়েল, জাপানসহ বেশকিছু রাষ্ট্রের পার্লামেন্টে ভাষণ দিয়েছেন জেলেনস্কি। এই তালিকায় সর্বশেষ সংযোজন হতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

ইত্তেফাক/টিআর