নওগাঁর সাপাহারে বালুবোঝাই ট্রাক্টর ও মালবোঝাই ট্রাকের সংঘর্ষে ওমর ফারুখ (৩৮) নামে এক চালক নিহত হয়েছেন। বুধবার (৩০ মার্চ) সকাল ১০টায় উপজেলার সাপাহার-সরাইগাছী সড়কের বাসুলডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। সাপাহার থানার ওসি তারেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ওমর ফারুক জেলার মান্দা উপজেলার চকবাপন গ্ৰামের এমাজউদ্দীনের ছেলে।
তারেকুর রহমান জানান, সকালে বালু বোঝাই ট্রাক্টরটি সরাইগাছী থেকে সাপাহারের দিকে যাচ্ছিল। এসময় বাসুডাঙ্গা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক্টরচালক ফারুখ হোসেনের। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক ও ট্রাক্টর দুটি জব্দ করা হয়।’ এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
