ঈদের কেনাকাটা হলো না দুই ভাইয়ের

আপডেট : ০১ জুন ২০১৯, ২৩:৩২

কাপাসিয়ায় মোটরসাইকেল গাছের সাথে ধাক্কা লেগে আপান দুই ভাই সোবাহান ও খোরশেদের মৃত্যু হয়েছে। তারা উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত আঃ রশিদের ছেলে। শনিবার দুপুরে কাপাসিয়া সদর ইউনিয়নের তেতুলিয়ার টেক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, খোরশেদ মোটরসাইকেল চালিয়ে বড় ভাই সোবাহানকে নিয়ে ঈদের কেনাকাটা করার জন্য নিজ বাড়ি হতে কাপাসিয়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। তারা তেতুলিয়া টেক এলাকায় পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কাপাসিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, কোন অভিযোগ না থাকায় মৃতদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি