সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে পৃথক অভিযানে অভয়ারণ্য অঞ্চলে কাঁকড়া ধরার সময় ৪ জেলেকে গ্রেপ্তার করেছে বন-বিভাগ। বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় সুন্দরবনের কালিরচর এলাকায় বন সদস্য এফজি আবু বক্কারের নেতৃত্বে বন-সদস্যরা এ অভিযান চালায়। সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বুড়িগোয়ালিনী গ্রামের মুজিবর গাজীর ছেলে রুবেল এবং একই গ্রামের গোলাম মোস্তফা সরদারের ছেলে এনামুল হক, শাহাজান সরদারের ছেলে মনিরুল ইসলাম ও সিদ্দিক মোল্যার ছেলে আলাউদ্দীন মোল্যা।
সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান বলেন, আটক জেলেদের বন-বিধি আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
