স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ১ম বাংলাদেশ টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) পলেমিক ক্লাব। বুধবার (৩০ মার্চ) বিকাল ৪টায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে সিকৃবির দলটি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দলের বিপক্ষে জয়লাভ করে।
‘গবেষণা খাতের উন্নতিই একটি দেশের উন্নয়নের প্রধান নিয়ামক’ বিষয়ে পক্ষ দল হিসেবে অংশগ্রহণ করে পলেমিক ক্লাব। অংশগ্রহণকারীর মধ্যে শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন পক্ষ দলের দলনেতা অনন্যা তালুকদার জেনী। বিজয়ী দলের অন্যান্য সদস্য হলেন শরিফ মেহেরিয়া ও তাসনিমুল হক ইফতি।
অনন্যা তালুকদার জেনী উচ্ছ্বাস প্রকাশ করে জানান, বিতার্কিক হিসেবে নিজের বিশ্ববিদ্যালয়কে যেকোনো স্থানে প্রতিনিধিত্ব করা গর্বের বিষয়। তার উপর সেই বিতর্কে জয়লাভ করা আসলেই আনন্দের।
