গ্রাহক বাড়াতে ইনফোবিপ-এর ওয়েবিনার

আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৮:৫৫

গ্লোবাল ক্লাউড কমিউনিকেশন্স প্ল্যাটফর্ম এবং অমনিচ্যানেল এঙ্গেজমেন্ট লিডার, ইনফোবিপ এর উদ্যোগে, 'ইমেইল অটোমেশনের মাধ্যমে কাস্টমার এঙ্গেজমেন্ট বৃদ্ধি এবং আরওআই নিশ্চিতকরণ' শীর্ষক একটি বিশেষ অনলাইন সেশন অনুষ্ঠিত হয়েছে যেখানে ব্যাংকিং ও নন-ব্যাঙ্কিং, ইনস্যুরেন্স, রিটেইল ও ই-কমার্স এবং স্টার্টআপ লিডাররা অংশগ্রহণ করেন। বুধবার (৩০ মার্চ) এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়।  

ইনফোবিপ বাংলাদেশের সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার, মাসুদ রানা এর প্রেজেন্টেশনের মাধ্যমে এই সেশনটি শুরু হয়। উক্ত প্রেজেন্টেশনে তিনি ইন্ডাস্ট্রি-ভেদে বেশ কিছু ইমেইল অটোমেশন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। এছাড়াও, ইনফোবিপ-এর ইমেইল অটোমেশন প্লাটফর্ম এর ইমেইল বিল্ডার, পার্সোনালাইজেশন, এবং অ্যানালাইটিক্সসহ অন্যান্য টুল ব্যবহারের মাধ্যমে কিভাবে প্রতিষ্ঠানসমূহ কাস্টমার রিটেনশন ও বিজনেস গ্রোথ নিশ্চিত করতে পারে তা তুলে ধরা হয়। 

এরপর একটি কাস্টমার চ্যাট সেশন অনুষ্ঠিত হয় যেখানে, মীর মোহাম্মদ আসিফুল বারী, হেড অফ সিস্টেমস সাপোর্ট এন্ড সার্ভিস অপারেশন্স, টেকনোলজি, ব্র্যাক ব্যাংক লিমিটেড উপস্থিত ছিলেন। মহামারী চলাকালীন গ্রাহক সেবা ব্যবস্থাপনা নিয়ে কথা বলার পাশাপাশি সর্বোচ্চ কাস্টমার এঙ্গেজমেন্ট ও এক্সপেরিয়েন্স  নিশ্চিতকরণে ব্র্যাক ব্যাংকের ভবিষ্যৎ অটোমেশন অ্যাডোপশন পরিকল্পনা সম্পর্কে তিনি কথা বলেন। ইনফোবিপের ইমেইল অটোমেশন প্লাটফর্ম কিভাবে কাস্টমার এঙ্গেজমেন্ট বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সে বিষয়েও তিনি আলোকপাত করেন। চ্যাট সেশনটি সঞ্চালনা করেন মেহমুদুল হক, সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার, ইনফোবিপ বাংলাদেশ। 

পরিশেষে, 'রোল অফ ইমেইল অটোমেশন ইন ইম্প্রুভিং কাস্টমার এক্সপেরিয়েন্স' শিরোনামে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয় যেখানে সঞ্জীত দত্ত, হেড অফ ডিজিটাল ব্যাংকিং, ইস্টার্ন ব্যাংক লিমিটেড; ইলমুল হক সজীব, কো-ফাউন্ডার, সেবা.এক্সওয়াইজেড; রাজীব জাহান ফেরদৌস, হেড অফ ই-কমার্স, বাটা বাংলাদেশ বিশিষ্ট প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন। এই প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন তানভীর হুসেইন, হেড অফ কাস্টমার এন্ড সেলার সাপোর্ট, সিএস এন্ড পিএসসি, দারাজ বাংলাদেশ (আলীবাবা গ্রুপ)। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে প্যানেল আলোচনাটি শেষ হয়। 

উক্ত অধিবেশনে স্পিকাররা কাস্টমার এঙ্গেজমেন্ট এবং রিটেনশন এ ইমেইল অটোমেশন এর ভূমিকা নিয়ে আলোচনা করেন। কাস্টমার এক্সপেরিয়েন্স উন্নিতকরনের পাশাপাশি ইমেইল অটোমেশন কিভাবে প্রতিষ্ঠানের কর্মীদেরও কর্মদক্ষতা বৃদ্ধিতে অবদান রাখতে পারে, তা উঠে আসে আলোচনায়। কাস্টমার এক্সপেরিয়েন্সে ইন্ডাস্ট্রি-ভেদে পার্সোনালাইজড ইমেইল কনটেন্ট এর প্রভাব নিয়ে প্যানেলিস্টরা স্ব স্ব অভিজ্ঞতা তুলে ধরেন।  

১ যুগেরও বেশি ইন্ডাস্ট্রি অভিজ্ঞতা নিয়ে ইনফোবিপ বিশ্বের ৬টি মহাদেশে ৭০টিরও বেশি অফিসে বিস্তৃত। ১৯০ টিরও বেশি দেশে ৮+ বিলিয়ন মোবাইল ডিভাইস এবং ৭০০+ টেলিকম নেটওয়ার্কে ইনফোবিপের সেবা বিদ্যমান। 

ইত্তেফাক/এআই