‘অপারেশন সার্চলাইট’ নামে পাকিস্তান বাংলাদেশিদের ওপর যে নির্যাতন এবং গণহত্যা চালিয়েছে তা স্বীকৃতির দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের (এসএডিএফ) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক পাওলো কাসাকা। এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনএই।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান বলেন, ১৯৭১ সালে পাকিস্তান বাংলাদেশকে নরকে পরিনত করেছিল। তারা ‘অপারেশন সার্চলাইট’ নামে নারকীয় হত্যাযজ্ঞ চালায়। এই দায় সম্পূর্ণ পাকিস্তানের। এটি মানবাধিকার কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, মানবাধিকার কর্মীদের উচিৎ বাংলাদেশীদের সাথে একত্রিত হওয়া।
বাংলাদেশে ১৯৭১ সালের গণহত্যার সময়, পাকিস্তানি সামরিক বাহিনী ইচ্ছাকৃতভাবে লক্ষাধিক বাংলাদেশি নাগরিকের ক্ষতি করেছিল। গণহত্যার ৫০ বছর অতিবাহিত হলেও পাকিস্তান ক্ষমা চাওয়ার কোনো ইচ্ছা দেখায়নি।
কাসকা আরও বলেন, আমিনিজে ঢাকায় না থাকলে। ডাক্তার, ম্যাজিস্ট্রেট, শিক্ষাবিদ বা সাধারণ নাগরিকদের সঙ্গে কথা না বললে ঠিক কী ঘটেছিল তা কখনোই জানতে পারতাম না। কারণ পশ্চিমা সংবাদমাধ্যমে এই তথ্যগুলির কিছুই পাওয়া যায়নি।
