অনন্যা সাহিত্য পুরস্কারে ভূষিত হলেন রঞ্জনা বিশ্বাস
প্রকাশ : ২৩ মার্চ ২০২২, ১০:৪৫ পিএমআপডেট : ০১ এপ্রিল ২০২২, ০২:৪৭ এএম
অনন্যা সাহিত্য পুরস্কার ১৪২৮-এ ভূষিত হলেন প্রাবন্ধিক ও গবেষক রঞ্জনা বিশ্বাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আকিমুন রহমান। সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাক ও অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন। অনুষ্ঠানের শুরুতে রঞ্জনা বিশ্বাসের ওপর লেখক, নির্মাতা ও সাংবাদিক তাপস কুমার দত্তের নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি শেষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের পরিবেশনা দিয়ে।
অনন্যা সাহিত্য পুরস্কারে ভূষিত হলেন রঞ্জনা বিশ্বাস