ব্যালে নৃত্যের সঙ্গে রবীন্দ্র সংগীত

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ০২:৫৮ এএম

নৃত্য হচ্ছে মানুষের মনোজাগতিক ইচ্ছার দৈহিক প্রকাশভঙ্গি। কখনো এই ভাষা প্রকাশ করেছে প্রতিবাদ, কখনো বা প্রেম নিবদনের অন্যতম মাধ্যম হয়ে উঠছে এই মুদ্রা। সারাবিশ্বে ধ্রুপদী থেকে ভারতনাট্যম কিংবা লোকজ নৃত্য, যা বেশ জনপ্রিয়, যা একটি দেশ বা জাতির পরিচয় বাহক হিসেবেও পরিচিতি ঘটায়। তবে, এর মধ্যে ব্যালে বা ব্যালেট নাচ সারাবিশ্বেই জনপ্রিয় হলেও যা আমাদের দেশে তেমন একটি নেই বললে চলে। সম্প্রতি আমাদের দেশে এই নাচ নিয়ে আলোচনায় আসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিছু স্থির চিত্রের মাধ্যমে। সেখানে বাঙালি কন্যার ব্যালে নাচ সাড়া ফেলছে নেট দুনিয়া। ভাইরাল সেই স্থিরচিত্রের নৃত্যশিল্পীর নাম ইরা। ছবি তুলেছেন আলোকচিত্র জয়িতা আফরিন তৃষা।