ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১১:১২

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে এলেঙ্গা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, যানবাহনের চাপ ও পৃথক দুর্ঘটনার কারণে এ যানজটের সৃষ্টি। 

জানা গেছে, সাপ্তাহিক ছুটির কারণে অতিরিক্ত যানবাহনের চাপ ও ভোররাতে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সামনে এবং সকালে ভূঞাপুর লিংক রোডে পৃথক সড়ক দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরানো হয়েছে।

চালক ও যাত্রীরা বলেন, ‘ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে আটকে আছি। সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত এই ৭ কিলোমিটার রাস্তা যেতে সময় লাগছে প্রায় ৫ ঘণ্টা। যতক্ষণ যাবত যানজটে আটকা আছি ততক্ষণে ঢাকা যেতে পারতাম।’

ইত্তেফাক/এসজেড