বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে সরকার :রিজভী

আপডেট : ০২ জুন ২০১৯, ০২:০০

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি বিভেদ-বিভাজন ও হতাশায় বিশ্বাস করে না। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্রের শুভদিন বিএনপি ফিরিয়ে আনবেই। আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হওয়ার নয়।

গতকাল নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, গত এক দশকের বেশি সময় ধরে সম্পূর্ণ অবৈধভাবে বন্দুকের নলের মুখে ক্ষমতায় চেপে থাকা আওয়ামী লীগ সরকার অত্যন্ত সচেতন ও সুচতুরভাবে নীলনকশা অনুযায়ী বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। তারা লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, গ্রেফতার করেছে, খুন করেছে, অনেককে গুম করে দিয়েছে। 

আরও পড়ুন: বিদায় মাহে রমজান

তিনি বলেন, আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দিচ্ছে। আইন আদালতকে কুক্ষিগত করে জামিন ও রায়ে প্রভাব বিস্তার করছে। সবদিক দিয়ে আমাদের কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। এমন দুঃসহ প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিএনপি তার সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছে।

ইত্তেফাক/নূহু