'কিয়েভের কাছে চলছে ব্যাপক যুদ্ধ'

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৯:১১

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, 'ইউক্রেনের রাজধানীর উত্তর ও পূর্ব দিকে ব্যাপক যুদ্ধ চলছে।' এ সময় তিনি শহরে ফিরে আসা নিয়ে লোকদের সতর্ক করেছেন। শুক্রবার (১ এপ্রিল) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ক্লিটসকো বলেন, কিয়েভে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। এ জন্য যারা শহরে ফিরে আসতে চান তাদের প্রতি আমার পরামর্শ হলো অনুগ্রহ করে একটু বেশি সময় নিন। 

এর আগে শুক্রবার সকালের দিয়ে কিয়েভের আঞ্চলিক গভর্নর বলেন, রাজধানীর আশেপাশের কিছু অঞ্চল থেকে রাশিয়ান বাহিনী পিছু হটছে। তবে অন্য অঞ্চলগুলোতে তাদের অবস্থান শক্তিশালী করছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ শুক্রবার পর্যন্ত টানা ৩৭ দিনের মতো চলছে দেশ দুইটির যুদ্ধে। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে এখন পর্যন্ত যুদ্ধ থামার লক্ষণ দেখা যাচ্ছে না। 

 

ইত্তেফাক/এসআর