হাবিপ্রবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের নবীনবরণ 

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৭:০৫

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে নবীনবরণ এবং বিদায়ী ডিনগণের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।    

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, ফিসারিজ ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রেজওয়ানুল হক প্রমুখ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইমরান পারভেজ। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের অভিযাত্রায় হাবিপ্রবির মাৎস্যবিজ্ঞান অনুষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। এই খাতে উৎপাদন বৃদ্ধিতে সরকারের আন্তরিকতা ও মাৎস্যবিজ্ঞান বিভাগের গবেষকগণের ভূমিকা অপরিসীম। 

প্রধান অতিথির বক্তব্য শেষে অনুষদের সাবেক সকল ডিনগণের মাঝে ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান।

ইত্তেফাক/এআই