আজ রবিবার (৩ এপ্রিল) ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে সংবিধানের অনুচ্ছেদ ৫–এর বিরোধী আখ্যা দিয়ে দেশটির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি তা নাকচ করে দিয়েছেন।
এর পর ইমরান খান দেশটির পার্লামেন্ট ভেঙে দিতে প্রেসিডেন্ট আরিফ আলভিকে সুপারিশ করেন। এর পর তাই করেছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। তিনি দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন।
এদিকে, পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব নাকচ করে দেওয়ায় নাখোশ হয়েছে দেশটির বিরোধী দল। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি।
এক টুইট বার্তায় তিনি লিখেছেন, সরকার সংবিধান লঙ্ঘন করেছে। তারা আমাদের অনাস্থা প্রস্থাবে ভোট দিতে দেয়নি। বিরোধী জোট পার্লামেন্ট ত্যাগ করছে না।
টুইট বার্তায় তিনি আরও লিখেছেন, আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থের পথে।
এখন পাকিস্তানের নিয়ম অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যে দিনের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন হবে। এই সময়ে অবশ্য ইমরান খান প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। তবে মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে যাবে।
