সেকশন

  • হোম
  • আজকের সর্বশেষ খবর
  • বিশেষ সংবাদ
  • করোনাভাইরাস
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজধানী
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • টেক
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • চাকরি
  • সোশ্যাল মিডিয়া
  • আইন-আদালত
  • প্রজন্ম
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • সাহিত্য
  • ধর্ম
  • ছবি
  • ভিডিও
  • ই-পেপার
  • English

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
  • Twitter
  • YouTube
  • Instagram
  • বাংলা কনভার্টার
  • ই-পেপার
  • আর্কাইভ
  • English
The Daily Ittefaq
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • টেক
  • আইন-আদালত
  • ভিডিও
  • মতামত
  • অন্যান্য

ছবি

  • হোম
  • ছবি

জমে উঠছে ইফতারির বাজার

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২২, ০২:৩৫ পিএম আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ০২:৩৫ পিএম

পবিত্র রমজানের প্রথম দিন থেকেই জমে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার। বেলা বাড়ার সাথে সাথে জমজমাট হয়েছে কেনাবেচা। করোনার কারণে গত দুই বছর ইফতারির আয়োজন সেভাবে না হলেও এবার পরিস্থিতি স্বাভাবিক। প্রচলিত ইফতারির পাশাপাশি নানান স্বাদের বাহারি আয়োজন সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বাহারি এসব ইফতারির স্বাদ নিতে দুপুরেই দূর-দূরান্ত থেকে ভোজনবিলাসীরা ছুটে এসেছেন চকবাজার সহ উল্লেখযোগ্য স্থানগুলোতে। ঐতিহ্যবাহী খানদানি ইফতারি কিনতে দেখা গেছে দীর্ঘ জটলা। এছাড়া দুপুরের পর পরই স্থায়ী হোটেল-রেস্তোরাঁ থেকে ফুটপাতের অস্থায়ী ও ভ্রাম্যমাণ ইফতার দোকান জমে উঠছে। এসব দোকানে ছোলা, আলুর চপ, বেগুনি, জিলাপি, বুরিন্দা, হালিম ইত্যাদি ঐতিহ্যবাহী দেশীয় ইফতারি পাওয়া যাচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ছবিগুলো তুলেছেন ইত্তেফাকের ফটোসাংবাদিক আব্দুল গনি।

ট্রে-তে সাজিয়ে রাখা হয়েছে আস্ত মোরগের রোস্ট। ছবি: আব্দুল গনি
খোসা ছাড়ানো এই আনারসটির গায়ে ছুড়ি দিয়ে খাঁজ কেটে আকর্ষণীয় রূপ দিচ্ছেন বিক্রেতা। ছবি: আব্দুল গনি
ঢাউস সাইজের এই জিলাপিগুলো দেখতে ভিড় জমাচ্ছেন অনেক উৎসুক ক্রেতা। ছবি: আব্দুল গনি
ইফতারির অন্যতম খাবার এই মুড়ি। ছোলার সঙ্গে মুড়ি না থাকলে অনেকের চলেই না। ছবি: আব্দুল গনি
বেগুনি, আলুর চপ, পুড়ি সহ নানারকম ভাজাপোড়া খাবারের দোকানগুলোতে বিক্রেতারা ব্যস্ত সময় পার করছেন। ছবি: আব্দুল গনি
ইফতারির প্লেটে অনেকেই ভাজাপোড়া পছন্দ করেন। চপ, বেগুনি, পাকোড়া, পেঁয়াজুর দোকানগুলোতেও তাই ভিড় লেগে থাকে। ছবি: আব্দুল গনি
ইফতারি কিনতে মানুষের ঢল। ছবি: আব্দুল গনি
বিভিন্নরকমের কাবাবে বোঝাই এই দোকান। ছবি: আব্দুল গনি
বিষয়:
রাজধানী রমজান মাস
app store google play
সম্পাদক: তাসমিমা হোসেন
প্রকাশক: তারিন হোসেন
ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে তারিন হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
  • অনুসন্ধান
  • আর্কাইভ
  • ছবি
  • বাংলা কনভার্টার
  • ভিডিও
  • পরিবেশ
  • প্রবাস
  • সাহিত্য
  • চাকরি
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলী
  • Twitter
  • YouTube
  • Instagram
Eng