প্রথম বার বিসিএসে অংশ নিয়ে প্রাণিসম্পদ ক্যাডারে প্রথম স্থান অধিকার করে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করেছেন আড়াইহাজারের সাখাওয়াত হোসেন ইমন। ৪০তম বিসিএসে অংশ নিয়ে তিনি এ কৃতিত্ব অর্জন করেন। তার ইচ্ছা প্রাণিবিজ্ঞানে গবেষণা করার।
সাখাওয়াত হোসেন ইমন উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামের বাসিন্দা। তার পিতা অবসরপ্রাপ্ত বেসরকারি কর্মকর্তা আব্দুল হাকিম, মাতা মোসা. শিরিন বেগম।
সাখাওয়াত হোসেন ইমন লেঙ্গুরদী এ এম বদরুজ্জামান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন। এরপর ঢাকা সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি লাভ করেন।
তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, বড়সড় পরিসরে প্রাণিবিজ্ঞানে গবেষণার মাধ্যমে রাখতে চাই গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি দেশ ও জনগণের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখতে চান।
