উমর গুলের পর আফগান কোচিং প্যানেলে ইউনিস খান

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৩:৫৫

আগেই উমর গুল এক টুইট বার্তায় জানিয়েছিলেন আফগানিস্তান দলের বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন। এবার আফগানিস্তান দলের ব্যাটিং কোচের দায়িত্ব নিচ্ছেন ইউনিস খান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরই আফগানিস্তান দলের কোচিং প্যানেলে আসে পরিবর্তন। হেড কোচ ল্যান্স ক্লুজনারের পর বোলিং কোচ শন টেইট নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এরপরেই নতুন কোচের খোঁজে ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

নতুন হেড কোচ হিসেবে গ্রাহাম থর্পকে নিয়োগ দিয়েছে এসিবি। আর বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন উমর গুল। ব্যাটিং পরামর্শক হিসেবে ইউনিস খানের উপর ভরসা রেখেছে দলটি।

২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ইউনিস খান। এরপর থেকেই কোচিং পেশায় জড়িয়ে পড়েছেন এই ব্যাটিং কিংবদন্তি। কাজ করেছে পাকিস্তান জাতীয় দলের সাথে। সেখানে দুই বছরের চুক্তি থাকলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে মনোমালিন্য তৈরি হওয়ায় ছয় মাস পরেই দায়িত্ব ছেড়ে দেন।

ইত্তেফাক/এসজেড