সরকার পতনের জন্য মার্কিন কূটনীতিককেই দুষলেন ইমরান

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৪:১৫

গত কিছুদিন ধরেই পাকিস্তানের রাজনীতিতে বেশ অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বেশ কিছুদিন ধরেই বলে আসছিলেন তার সরকার পতন ঘটানোর জন্য বিদেশি ষড়যন্ত্রের কথা। গতকাল রোববারই ভেঙে দেওয়া হয়েছে সংসদ। কিছুদিন ধরে তার সরকারের পতন ঘটানোর জন্য বিদেশি ষড়যন্ত্রের কথা বলে আসছিলেন। এবার তিনি এই ‘বিদেশি ষড়যন্ত্রে’ জড়িত মার্কিন কূটনীতিকের নাম সরাসরি জানালেন।

পাকিস্তানের দ্য ডন অনলাইন এক প্রতিবেদনে জানায়, রবিবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতাদের এক বৈঠকে ইমরান খান, যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কূটনীতিক ডোনাল্ড লু সেই ব্যক্তি, যিনি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত।

ইমরান জানান, পাকিস্তানের রাষ্ট্রদূতের মাধ্যমে ইসলামাবাদকে হুমকির বার্তা দিয়েছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মজিদের সঙ্গে বৈঠক করেছিলেন ডোনাল্ড লু। 

তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ডোনাল্ড লু সতর্ক করে আসাদ মজিদকে বলেছিলেন, পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ইমরান টিকে গেলে তার প্রভাব দেখা যেতে পারে।

ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব গতকাল দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি নাকচ করে দেন। তারপরই পিটিআই নেতাদের সঙ্গে বৈঠক করেন ইমরান।

ইমরানের সুপারিশে গতকালই পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। আগামী ৯০ দিনের মধ্যে দেশটিতে নতুন নির্বাচন হতে হবে।

ইত্তেফাক/এএইচপি