বিব্রত জ্যাকুলিন

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ২১:৫৮

গতবছর অর্থ পাচারের মামলায় নাম জড়ায় তার। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ভাইরাল হয়েছিল ‘কিক’ অভিনেত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি। সব মিলিয়ে নিজের অবস্থানে দারুণ ভাবে অপমানিত হন জ্যাকলিন ফার্নান্দেজ। এবার সাজ-পোশাকের জন্য ট্রলের শিকার হলেন জ্যাকলিন। 

১ এপ্রিল রাতে অভিনেত্রী পেন স্টুডিওর জয়ন্তীলাল গাদার জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। যেখানে একটি কালো ড্রেসের সঙ্গে একটি চকচকে বিশাল ব্রেসলেট পরতে দেখা যায় তাকে। দুই হাতে বেশ কয়েকটি হীরার পাথর ও কানে হীরের দুল পরেছিলেন জ্যাকলিন।

লাল গালিচায় তার হাঁটার ভিডিও ভাইরাল হয়েছে। নেটিজেনরা জ্যাকলিনের দামী গহনা দেখে কটাক্ষ করছেন। সুকেশ চন্দ্রশেখরের নাম উল্লেখ তাকে ট্রল করতে শুরু করেন। পুরো বিষয় নিয়ে ভীষণ বিব্রত এই শ্রীলঙ্কান সুন্দরী।

ইত্তেফাক/বিএএফ