ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভাষণ দেবেন। মঙ্গলবার (৫ এপ্রিল) পরিষদের ইউক্রেনের বিষয়ক এক বৈঠকে তার এই ভাষণ দেওয়ার কথা রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভি।
কিয়েভের শহরতলীতে ৪১০ বেসামরিক নাগরিকের মরদেহের সন্ধান মেলার পর মঙ্গলবার ইউক্রেন ইস্যুতে এই বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ।
এপ্রিলে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে যুক্তরাজ্য। জাতিসংঘে নিযুক্ত ব্রিটিশ মিশনের এক টুইট বার্তায় জানানো হয়, ‘পুতিনের যুদ্ধ আসলে কী, সেটি আমরা প্রকাশ করবো।’
