তানোরে হত্যার মামলা প্রধান আসামিসহ গ্রেফতার ৩

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৬:৪৭

রাজশাহীর তানোরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যা মামলার প্রধান আসামি উপজেলার বেলপুকুরিয়া গ্রামের আব্দুল রহমানের ছেলে হান্নান মোল্লা (৩৪) দীর্ঘদিন পলাতক ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, হত্যা মামলার অন্য আসামিরা হাইকোর্ট থেকে জামিনের পর নিম্ন আদালত রাজশাহী থেকে জামিন নিবেন। অন্য আসামিদের সঙ্গে প্রধান আসামিও দেখা করতে রাজশাহী কোর্টে আসবেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালালে প্রধান আসামি পুলিশের কথা জানতে পেরে কোর্টের বাহিরে মসজিদে আত্মগোপন করে। পরে মসজিদ থেকে বের হওয়া মাত্র পুলিশ হান্নানকে গ্রেফতার করেন। 

এছাড়া চিহ্নিত মাদক কারবারি সাইদুল খলিফাকে (৫০) ৮০ লিটার দেশি চোলাই মদসহ ও উপজেলার ঘৃত কাঞ্চন গ্রামের পলাতক আসামি খাদিমুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃদের মঙ্গলবার দুপুরে থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম