হৃতিক-সাবার সম্পর্ক জনসমক্ষে, ভিডিও ভাইরাল!

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৯:৫৫

বহুদিন ধরেই জল্পনা চলছে বলিউড তারকা হৃতিক রোশন ও সাবা আজাদের সম্পর্ক নিয়ে। তাহলে কি বলিউডের গ্রিক গড অভিনেতা হৃতিক রোশনশেষমেশ মেনেই নিলেন, তিনি অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে প্রেম করছেন? না, হৃতিক একথা মুখে স্বীকার করেন নি। বরং প্রকাশ্যে সাবার হাতে হাত রেখে গোটা বিশ্বকে বুঝিয়ে দিলেন, তিনি সত্যিই সাবার প্রেমে কাবু!

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, মুম্বাই বিমানবন্দর থেকে সাবার হাতে হাত রেখে বেরিয়ে আসছেন হৃতিক। পাপারাৎজিদের ক্যামেরার সামনেও, সাবার হাত কিন্তু একটিবারের জন্যও ছাড়লেন না হৃতিক। বরং আরও শক্ত করে ধরলেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হৃতিক অনুরাগীদের মধ্যে একেবারে হইচই পড়ে গেল।

নেটিজেনরা বলছেন, এভাবেই নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন হৃতিক ও সাবা। 

হৃতিক ও সাবা প্রথম পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে এক রেস্তোরাঁয়। সূত্র জানায়, একজন বন্ধুর মাধ্যমে দুজনের প্রথম সাক্ষাৎ হয়। এছাড়া তার আগে টুইটারে সামান্য কথোপথন হয়েছিল। কিন্তু প্রথম দেখার পর থেকেই তাঁদের মধ্যে কথাবার্তা বাড়তে থাকে। এমনকি রোশন পরিবারের মধ্যাহ্নভোজেও অংশ নিয়েছিলেন সাবা। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও তার সম্পর্ক ভাল। সাবার জন্য রোশন পরিবারকে থেকে খাবারও পাঠানো হয়।

হৃত্তিকের পরিবারের সঙ্গে সাবা আজাদ। ছবি: সংগৃহীত

এক সূত্রের কথায়, ওরা বিগত ২-৩ মাস ধরে সম্পর্কে আছে। প্রথমে খবর ছড়িয়েছিল দুজনে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে দেখা করেছেন। পরে দেখা গেল এই খবরটা সত্যি না। দুজনের প্রথম দেখা টুইটারে। হৃতিক একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেই ভিডিওতে সাবা ছিলেন। আর তার পরেই সাবার দিক থেকে উত্তর আসে। এর পরেই ইনবক্সে কথা শুরু হয় দুজনের।

ইত্তেফাক/বিএএফ