ই-অরেঞ্জ : ৭৭ কোটি টাকা ফেরত চেয়ে রিটের আদেশ আজ

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০৭:৩০

অর্থ দিয়ে ভাউচার কিনে পণ্য না পাওয়া ই-অরেঞ্জের ৫৪৭ গ্রাহকের দায়েরকৃত রিটের শুনানি শেষ হয়েছে। আজ বুধবার রিটের ওপর আদেশের জন্য দিন ধার্য রেখেছে আদালত।

শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের দ্বৈত বেঞ্চ গতকাল মঙ্গলবার এই দিন ধার্য করে দেন।

আদালতে আবেদনের পক্ষে আইনজীবী আহসানুল করিম শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আফজাল হোসেনসহ ৫৪৭ জন গ্রাহক গত ৩ এপ্রিল হাইকোর্টে এ রিট দায়ের করেন। রিটে ই-অরেঞ্জের কাছে আটকে থাকা ৭৭ কোটি ৪৬ লাখ টাকা ফেরত দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

ইত্তেফাক/ইউবি