পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) অতীতে কিছু ভুল করেছে। এর জন্য দিতে হয়েছে চড়া মূল্য। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৫ এপ্রিল) লাহোরে পিটিআইয়ের এক সভায় ইমরান খান এ মন্তব্য করেন। তিনি বলেন, দলের রাজনৈতিক দর্শন বিবেচনায় নিয়ে পরবর্তী নির্বাচনে যোগ্য ও নিবেদিত নেতা–কর্মীদের মূল্যায়ন করবে পিটিআই।
ইমরান খানের পরামর্শে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন। এরপর থেকেই দেশটিতে রাজনৈতিক উত্তেজনা ও অস্থিতিশীলতা ব্যাপক আকার ধারণ করেছে। খবর দ্য স্ট্যাস্টসম্যানের।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সরকারের বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব (এনসিএম) প্রত্যাখ্যান করেছেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার (এনএ)। কারণ হিসেবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছেন।
পাকিস্তানি আইন বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, একজন প্রধানমন্ত্রী যখন সংসদে সংখ্যাগরিষ্ঠ সমর্থন হারিয়ে ফেলেন বা সেটি নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন তিনি হাউস ভেঙে দিতে পারেন না।
