নোয়াখালী জেলার সিনিয়র সহ-সভাপতি, সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও এসএ গ্রুপ অব কোম্পানিজের কো-অর্ডিনেটর হাসান মঞ্জুরের ছোট ছেলে আজওয়াদ হাসান (তাবীব) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৮ বছর।
মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে রাজধানীর একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তাবীবের বাবা হাসান মঞ্জুর জানান, হঠাৎ অসুস্থ হলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোলজিস অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। সেখানে স্ট্রোক করে মৃত্যুবরণ করে।
আজওয়াদ হাসান (তাবীব)-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের (এমপি), মহাসচিব মজিবুর রহমান চুন্নু (এমপি), সাবেক মন্ত্রী রুহুল আমিন হাওলাদার, সাবেক মন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, নোয়াখালী-২ সেনবাগ, সোনাইমুড়ী নির্বাচনী এলাকার সংসদ সদস্য মোরশেদ আলম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক প্রমুখ। তারা তাবীবের রূহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ।
এদিকে তাবিবের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার নোয়াখালীর সেনবাগ উপজেলার বাতাকান্দি ঈদগাঁ মাঠে দ্বিতীয় নামাজে জানাযা শেষে বাতাকান্দি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফন শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
তাবিবের জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মী ছাড়াও এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। এর আগে, সকালে রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
