৭৮ লাখ টাকার হাতব্যাগ নিয়ে পালিয়েছেন ইমরানের স্ত্রীর বান্ধবী!   

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৫:৫৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির ঘনিষ্ঠ বান্ধবী ফারাহ খান সম্প্রতি পাকিস্তান ত্যাগ করেছেন। তবে তিনি যে ফ্লাইটে দেশ ছেড়েছেন তার একটি ছবি দেশটির সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, ফারাহ খানের সঙ্গে এক বিলাশবহুল হাতব্যাগ। প্রতিবেদনে বলা হয়েছে, দূর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়ার পর রবিবার (৩ এপ্রিল) ফারাহ খান পাকিস্তান ছেড়ে দুবাই গেছেন।  

টুইটারে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, ফারাহ খান যে সিটে বসেছিলেন তার পায়ের নিচে রাখা সেই বিলাশবহুল হাতব্যাগ। তবে এই ছবি কবে তোলা হয়েছে তা স্পষ্ট নয়। 

পাকিস্তানের বিরোধী দলের নেতারা দাবি করেছেন, ফারাহ খানের ওই ব্যাগের দাম ৯০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৭৮ লাখ টাকার বেশি। পাকিস্তান মুসলিম-লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা রমিনা খুরশিদ আলম টুইটে বলেন, ফারাহ খান, বুশরার ঘনিষ্ঠ বান্ধবী যিনি পালিয়েছেন। ওই ব্যাগের দাম ৯০ হাজার ডলার। হ্যাঁ ৯০ হাজার ডলার।   

পিএমএল-এনের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ দাবি করেছেন, ইমরান খান ও তার স্ত্রীর নির্দেশে বুশরা দূর্নীতি করেছেন। 

মরিয়মের মতে, ইমরান খানের ভয় তিনি ক্ষমতা হারালে তার 'চুরি' প্রকাশ্যে আসবে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে, ইমরান খানের ঘনিষ্ঠরা দেশ ত্যাগের পরিকল্পনা করছে। এনডিটিভি। 

ইত্তেফাক/এসআর