ইশরাকের জামিন নামঞ্জুর

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৭:৪৮

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (৬ এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এই আবেদন নামঞ্জুর করেন। এর আগে রাজধানীর মতিঝিল এলাকায় লিফলেট বিতরণকালে তাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়।

‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের লাগামহীন উর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা এবং সরকারদলীয় সিন্ডিকেটের দুর্নীতির বিরুদ্ধে’ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ এই কর্মসূচি পালন করছিল। 

এ সময় জনসচেতনতামূলক লিফলেট বিতরণকালে ইশরাক হোসেনকে গ্রেফতার করে পুলিশ। ইশরাকের সঙ্গে থাকা নেতা-কর্মীরা এই তথ্য নিশ্চিত করেছেন।

ইশরাককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. এনামুল হক গণমাধ্যমকে বলেন, ইশরাকের বিরুদ্ধে অগ্নিসংযোগের পুরনো একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

ইত্তেফাক/এনএ/এএএম