'বুচায় ২৫ নারী-শিশু ধর্ষণ করেছে রুশ বাহিনী'

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৯:১১

বুচা শহরের ২৫ জন নারী ও মেয়ে জানিয়েছে রুশ বাহিনী তাদের ধর্ষণ করেছে। ইউক্রেনের একজন সিনিয়র কর্মকর্তা বিবিসিকে এই তথ্য জানিয়েছেন। 

ইউক্রেনের পার্লামেন্টের মানবাধিকার কমিশনার লিউডমিলা ডেনিসোভা বলেন, সহায়তা প্রদানকারী একটি টেলিফোন হেল্পলাইন রাশিয়ার বাহিনীর কাছে ধর্ষণের শিকার ১৪ থেকে ২৪ বছর বয়সী নারী ও মেয়েদের অন্তত ২৫টি রিপোর্ট পেয়েছে।  

তিনি বলেন, 'ইউক্রেনীয় জনগণের ওপর গণহত্যা' এবং সামরিক অপরাধের প্রমাণ ইউক্রেনের কাছে রয়েছে। রাশিয়ার বাহিনীর এখন নতুন অস্ত্র হচ্ছে ধর্ষণ। 

ডেনিসোভা আরও বলেন, মোটে ২৫ নারীকে যাদের বয়স ১৪-২৪ বছর তারা রুশ বাহিনীর কাছে ধর্ষণের শিকার হয়েছে। 

ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশেই অবস্থিত বুচা শহর। ইতোমধ্যে এই শহর থেকে পিছু হটেছে রুশ বাহিনী। এরই মধ্যে বুচার মেয়র আনাতোলি ফেদোরুক দাবি করেছেন, রুশ আগ্রাসনে ৩২০ বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। ওই শহর দখলের সময় এসব নিরীহ মানুষকে হত্যা করা হয়। 

ইত্তেফাক/এসআর