বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পূর্ণ সদস্যপদ হারিয়েছিলেন ১৮৪ জন। তাদের মধ্যে সদস্যপদ ফিরে পেয়েছেন ১০৩ জন। এই ১০৩ জন সদস্য আবারও ভোটাধিকারসহ শিল্পী সমিতির অন্যান্য সুবিধা পাওয়ার যোগ্য হলেন।
বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্যদের মিটিংয়ে এ সিদ্ধান্তের নেওয়া হয়েছে বলে ইত্তেফাক অনলাইনকে জানান শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক।
তিনি জানান, পদ হারানোদের পদ ফিরিয়ে দেয়ার জন্য আদালতের আদেশ এসেছিল ফেব্রুয়ারি মাসেই। সেই আদেশের বলেই বুধবার শিল্পী সমিতির সদস্যদের তালিকায় যুক্ত করা হলো।
তিনি আরও বলেন, ১৮৪ জনের মধ্যে ২০ জন মারা গেছেন, বাকি সদস্যদের খোঁজখবর এখনও পাওয়া যায়নি।
এর আগে নতুন কমিটিতে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন চিত্রনায়ক রিয়াজ। আজ (৬ এপ্রিল) শিল্পী সমিতির স্টাডি রুমে শপথ নেন এই নায়ক। তাকে শপথ বাক্য পাঠ করান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।
এদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, নিপুণ, সাইমন, অমিত হাসান, শাহনূর, আরমান, কেয়া প্রমুখ।

ববির জীবনের ‘ভয়ংকর রাত’