নড়াইলে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আপডেট : ০২ জুন ২০১৯, ১৭:৩০

নড়াইলে বজ্রপাতে কুলসুম বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের বিলে গরু ও ছাগল আনতে গিয়ে তিনি বজ্রপাতে মারা যান।

নিহত কুলসুম বেগম পৌরসভার ডুমুরতলা গ্রামের আলমগীর হোসেন মোল্যার স্ত্রী। বজ্রপাতের সময় তার মেয়ে শামীমা খাতুন দৌড়ে বাড়িতে চলে আসায় সে বেঁচে যায়।

আরও পড়ুন: কুড়িগ্রামে যৌতুকের জন্য গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী-শাশুড়ি-দেবর গ্রেফতার

নড়াইল সদর থানার এসআই শফিউদ্দিন বজ্রপাতে গৃহবধূর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু