টানা তিনদিন করোনা ভাইরাসে আক্রান্ত কেউ মারা যাননি। ৪ এপ্রিলে দেশে একজনের মৃত্যু হয়েছিল। তার আগে টানা তিনদিন দেশে করোনায় মৃত্যুশূন্য ছিল। অর্থাৎ এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৪৪টি নমুনা পরীক্ষায় ৪৪ শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন শনাক্তের হার ০ দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৯৪৭ জনে। দেশে করোনায় মোট ২৯ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৬ হাজার ৬৬৩ জন।

বোতল চৌধুরীর বিরুদ্ধে মাদক আইনে মামলা