যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা বুধবার বলেছে, তারা রাশিয়ার বিরুদ্ধে নতুন কঠোর এবং তাৎক্ষণিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেখানে আমেরিকান বিনিয়োগ নিষিদ্ধ করেছে এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রাপ্তবয়স্ক সন্তানদের সম্পদকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
বুধবার উত্তর আমেরিকার বিল্ডিং ট্রেড ইউনিয়ন ইভেন্টে মন্তব্যের সময় প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “আমাদের মিত্র এবং আমাদের অংশীদারদের নিয়ে একসাথে, আমরা পুতিনের পথ কঠিন করতে এবং রাশিয়ার অর্থনৈতিক বিচ্ছিন্নতা আরও বাড়াতে অর্থনৈতিক খরচ বৃদ্ধি করা অব্যাহত রাখব”।
যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়ার বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান এবঙ্গ রাশিয়ার বৃহত্তম বেসরকারি ব্যাংক, আলফা ব্যাংকের উপর সম্পূর্ণ অবরোধমূলক নিষেধাজ্ঞা আরোপ করবে।
হোয়াইট হাউজ বলেছে, তারা রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন গুরুত্বপূর্ণ উদ্যোগগুলির উপরও নিষেধাজ্ঞা আরোপ করছে। এছাড়া পুতিনের সন্তান, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স্ত্রী ও কন্যা এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্যরাও এই নিষেধাজ্ঞার আওতায় আছেন।
যুক্তরাষ্ট্র বলেছে, এটি যুক্তরাষ্ট্রের এখতিয়ার সাপেক্ষে অর্থ দিয়ে ঋণ পরিশোধ করতে রাশিয়াকে অবরুদ্ধ করবে । এই পদক্ষেপগুলির আগেই এ সপ্তাহের গোড়ার দিকে ঋণ পরিশোধের জন্য যুক্তরাষ্ট্রে রাশিয়ার আটক তহবিল বিচ্ছিন্ন করে রাখতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ গ্রহণ করেছে।
বাইডেন তার মন্তব্যে বলেন, রাশিয়াকে শাস্তি দেওয়ার জন্য ইতোমধ্যে গৃহীত পদক্ষেপগুলি শুধুমাত্র এই বছরেই সে দেশের মোট দেশজ উৎপাদনকে দুই-অংকে অঙ্কে নামিয়ে আনবে এবং রাশিয়ার গত ১৫ বছরের অর্থনৈতিক সাফল্যকে মুছে ফেলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেছেন, বিচার বিভাগ ইউক্রেনে কথিত যুদ্ধাপরাধের প্রমাণ সংগ্রহের জন্য ইউক্রেনীয় এবং ইউরোপীয় অংশীদারদের পাশাপাশি পররাষ্ট্র দফতরকে সহায়তা করছে।
পেন্টাগন প্রেস সেক্রেটারি জন কার্বি বলেছেন, এই সহায়তা অতিরিক্ত জ্যাভলিন অ্যান্টি-আরমার সিস্টেমের জন্য ইউক্রেনের জরুরি প্রয়োজন মেটাবে, যা যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রদান করে আসছে এবং তারা তাদের দেশকে রক্ষা করার জন্য অত্যন্ত কার্যকরভাবে তা ব্যবহার করছে।
ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ সংবাদদাতাদের বলেছেন, জোটের সদস্যরা সামরিক সরঞ্জাম এবং সাইবার নিরাপত্তা সহায়তা ছাড়াও মানবিক ও আর্থিক সহায়তাসহ "ইউক্রেনকে আরও সহায়তা প্রদানের জন্য দৃঢ়প্রতিজ্ঞ।
