খুলনায় অস্ত্র মামলায় যুবকের ১৯ বছরের কারাদণ্ড

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৯:১৮

খুলনায় অস্ত্র মামলায় মো. মামুন নামে এক যুবককে ১৯ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মামুন নগরীর নাজিরঘাট এলাকার ইউসুফ কসাইয়ের ছেলে। আদালতের পেশকার মো. আবুল কালাম আজাদ রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২৬ অক্টোবর খুলনা থানা পুলিশ নগরীর শেরে এ বাংলা রোড এলাকার মোহাম্মাদ মনিরুজ্জামান এলুর জমির কাছ থেকে মামুনকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি এলজি বন্দুক ও দুটি শটগানের গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় খুলনা থানার এসআই দেবাশীষ রায় বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। একই বছরের ৩০ নভেম্বর মামুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন এসআই অরুণ কুমার দাস। মামলায় ১৫ জন স্বাক্ষ্য প্রদান করেন।

 

ইত্তেফাক/ইউবি