‘ডনবাসের জন্য যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা স্মরণ করিয়ে দেবে’

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ২০:৪৯

পূর্ব ইউক্রেনে হামলা চালানোর দিকে মনোনিবেশ ঘটিয়েছে রাশিয়া। এরই প্রেক্ষিতে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা সতর্ক করেছেন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) তিনি বলেছেন, 'ডনবাস অঞ্চল দখল নেওয়ার জন্য প্রত্যাশিত যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা স্মরণ করিয়ে দেবে।'

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সদরদফতর ব্রাসেলসে রিপোর্টারদের কুলেবা বলেন, যুদ্ধে বিশাল অপারেশনের রণকৌশল দেখা যাবে। যাতে হাজার হাজার ট্যাংক, প্লেন এবং সাঁজোয়া যান থাকবে।

এ সময় তিনি পুনরায় তার মিত্রদের কাছ থেকে অস্ত্র পাঠানোর আহ্বান করেছেন।  

কুলেবা বলেন, আপনারা এখন আমাদের সাহায্য করুন- আমি কয়েক দিনের কথা বলছি, সপ্তাহ না-অথবা আপনাদের সাহায্য দেরিতে এলে অনেক অনেক মানুষ মারা যাবে। 

ইত্তেফাক/এসআর