নওগাঁয় বজ্রপাতে ২ জন নিহত হয়েছেন। নওগাঁর সাপাহারে রবিবার সকাল সাড়ে ৮ টার সময় বজ্রপাতে চুটু (৫০) নামের একজন শ্রমিক নিহত হয়েছেন। চুটু চাপাইনবাবগঞ্জ জেলার শীবগঞ্জ উপজেলার ডুলডুলি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। নিহত আরেকজনের নাম জাহিদুল ইসলাম(৩৫)। তিনি উপজেলার উল্টর কলমুডাংগা গ্রামের মৃত ইয়াছিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, চাপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা থেকে সাপাহার উপজেলায় ধান কাটার জন্য একদল শ্রমিক উপজেলার কলমুডাংগা গ্রামে আসে। তারা প্রতিদিনের মতো ধান কাটার জন্য মাঠে যায়। ধান কাটা শুরু করলে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ওই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। উত্তর কলমুডাংগা গ্রামের জাহিদুল ইসলামও একই সময় বজ্রপাতে নিহত হন।
আরও পড়ুন: মুড়াকুড়িতে অটোরিকশা দুর্ঘটনায় শিশু নিহত
সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম বজ্রপাতে নিহতের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/নূহু
